Photo Details
| Date Taken |
| Jul 3, 2014 |
| Date Uploaded |
| Oct 27, 2014 |
| Camera |
| NIKON CORPORATION NIKON D7100 |
| Focal Length |
| 45 mm |
| Shutter Speed |
| 1/6 sec |
| Aperture |
| f/4.5 |
| ISO |
| 100 |
| Copyright |
| © Fatema Wahida |
| Categories |
| Landscapes, Nature, Places |
Published
রেডউড গাছকে বাংলায় লোহিতবৃক্ষ বলা যেতে পারে। এর অন্য কোন বাংলা নাম আছে কিনা জানি না, তবে এই নামটা মনে হয় ভালই! এরা হাজার হাজার বছর ধরে পৃথিবীর পরিবর্তনের সাক্ষী। এই লোহিতগাছের আবির্ভাব ডাইনোসরদের আবির্ভাবের পরপরই। সেই যুগের সাথে তাল মিলিয়ে তাই এরাও দৈত্যাকৃতির একেকজন। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এদের বেশ ঘনবসতি। লম্বায় এরা প্রায় ৩৬০ ফিটের ওপর। এখনকার গাছগুলির মধ্যে সবচে পুরানো গাছগুলি প্রায় ২২০০ বছরের মত পুরান। তাহলে বুঝুন! এদের একজনকে মুখ খোলাতে পারলে না জানি কত রহস্যের উন্মোচন হয়ে যেত!